জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বারহাট্টায় দোকানের ক্যাশবাক্সে ইয়াবা, মালিক আটক

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় দোকানের ক্যাশবাক্স থেকে ১০ পিস ইয়াবা উদ্ধারের পর মজনু মিয়া (৩৬) নামের এক দোকান মালিককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার আমঘাইল বাজারে মজনুর ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মজনু মিয়া আমঘাইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। বাড়ির পাশে আমঘাইল বাজারে তার একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই দোকানে অভিযান চালানো হয়। পরে দোকানের ক্যাশবাক্স তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মজনু মিয়াকে আটক করা হয়।

এ ঘটনায় মজনুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ওসি চম্পক দাম বলেন, মাদক আইনে মামলা করার পর মঙ্গলবার সকালে মজনু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বারহাট্টায় দোকানের ক্যাশবাক্সে ইয়াবা, মালিক আটক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নেত্রকোনার বারহাট্টায় দোকানের ক্যাশবাক্স থেকে ১০ পিস ইয়াবা উদ্ধারের পর মজনু মিয়া (৩৬) নামের এক দোকান মালিককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার আমঘাইল বাজারে মজনুর ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মজনু মিয়া আমঘাইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। বাড়ির পাশে আমঘাইল বাজারে তার একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই দোকানে অভিযান চালানো হয়। পরে দোকানের ক্যাশবাক্স তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মজনু মিয়াকে আটক করা হয়।

এ ঘটনায় মজনুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ওসি চম্পক দাম বলেন, মাদক আইনে মামলা করার পর মঙ্গলবার সকালে মজনু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত