জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

চারঘাটে ১৫৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

রাজশাহী জেলার চারঘাটে অভিযান চালিয়ে ১৫৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫-এর সিপিএসসি।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় র‌্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, চারঘাট থানার সরদহ ইউনিয়ন এলাকার কোনো একটি স্থান থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে কয়েকজন মাদক ব্যবসায়ী রাজশাহী মহানগরীর দিকে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের দল চারঘাট থানাধীন হুজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাটোরের বড়াইগ্রাম থানার চক বড়াইগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. সাইদুর রহমান (৫৩) এবং রাজশাহীর চারঘাট থানার পাটিয়াকান্দি এলাকার মো. শফিউল আলমের ছেলে মো. সোহানুর রহমান (২৮)।

র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হেরোইন পরিবহনের কথা স্বীকার করেন। পরে তাদের প্যান্টের সামনের বাম পকেট থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বচ্ছ পলিপ্যাক বের করা হয়। তল্লাশি চালিয়ে দুটি পলিব্যাগে থাকা ১০৩ গ্রাম ও ৫৩ গ্রাম—মোট ১৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

র‌্যাব-৫ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চারঘাটে ১৫৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত