জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে কেক কর্তন, আলোচনা সভা ও র্যালীর মাধ্যমে দৈনিক করতোয়ার ৫১ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী (সুবর্ণজয়ন্তী) ২০২৬ পালন করা হয়েছে।
আজ ১২ আগষ্ট বুধবার বেলা ১১টায় দৈনিক করতোয়ার পাঁচবিবি প্রতিনিধির আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী।
পাঁচবিবি প্রতিনিধি আব্দুল হালিম সাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বন্ধন ১৫ লিমিটেডের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে জন্মদিনের কেক কেটে দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন প্রধান ও বিশেষ অতিথি। শেষে এক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন