জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে অসহায় পরিবারের মাঝে এসডিএস-এর গরু বিতরণ

ছবি- প্রতিনিধি

​বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের পাঁচবিবিতে গবাদি পশু (গরু) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ের সামনে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট সদর  উপজেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য গৃহীত ‘আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই সহায়তা প্রদান করা হয়।৬০টি সুবিধাভোগী পরিবারের মাঝে গরুগুলো হস্তান্তর করা হয়।

​গরুগুলো গরীব ও অসহায়দের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​এসডিএস-এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহমুদুল হাসান, জেলা ট্রেনিং অফিসার ডাঃ এস এম খুরশীদ আলম এবং জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক শাহাদাত হোসেন।

​এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সংস্থার সহকারি পরিচালক আঞ্জুমান আফরোজ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাউর রহমান লিটন ও সভানেত্রী গোলশান আরা গ্যালিন সহ এসডিএস-এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা।

আয়োজকরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মহামারীতে ক্ষতিগ্রস্ত ও অবহেলিত নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করা। গরু পেয়ে উপকারভোগীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনবে বলে আশা ব্যক্ত করেন ।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে অসহায় পরিবারের মাঝে এসডিএস-এর গরু বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত