জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মদ পানে বাধা ও ছিনতাই প্রতিরোধে কথা বলায় সমিতির সভাপতিকে মারধর

ছবি: প্রতিনিধি

গাইবান্ধায় মদ পানে বাধা দেওয়া ও ছিনতাই প্রতিরোধে কথা বলার জেরে ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাককে মারধর করে ৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১২ আগস্ট বিকেলে শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুর রাজ্জাক বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগীর অভিযোগ, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা, মদ্যপানে বাধা দেওয়া এবং ফলিয়া ব্রিজ এলাকায় ছিনতাই প্রতিরোধে সোচ্চার হওয়ার কারণে কয়েকজন ব্যক্তি তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

আব্দুর রাজ্জাক জানান, ঘটনার দিন তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে যাওয়ার সময় পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় আমিন খা, কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর ও পূর্বপাড়া এলাকার ওহাবের ছেলে চিনজন তার পথরোধ করেন। এ সময় তারা তাকে মারধর করেন এবং পকেটে থাকা ৮ হাজার ৫০০ টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে থেকেই কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলেও জানান তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক বলেন, “মদ পান ও ছিনতাই প্রতিরোধে কথা বলার কারণে তারা আমাকে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন আমাকে একা পেয়ে মারধর করে টাকা নিয়ে যায়। চিকিৎসা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত আমিন খা, জাহাঙ্গীর ও চিনজনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়,

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মদ পানে বাধা ও ছিনতাই প্রতিরোধে কথা বলায় সমিতির সভাপতিকে মারধর

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত