১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় ছাত্র শিবিরের জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্র শিবিরের শত শত নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি ও হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম রোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ইসলামী শিক্ষা দিবসের তাৎপর্য, ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ছাত্র শিবির সভাপতি মোশাররফ হোসেন তার বক্তব্য বলেন আমাদের সমাজ মাদকে ভরপুর হয়ে গেছে। আমরা যারা ছাত্র আছি তারা কোনক্রমে যেন মাদকে জড়ে না যাই।
যার যার জায়গা থেকে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং আমরা নৈতিক চরিত্রের অধিকারী হবো। আমাদেরকে দিয়ে যেন কোন মানুষের ক্ষতি না হয়। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবো।
আমাদের দ্বারা যেন কেউ সামান্য কষ্ট না পায়। তাহলে আমাদের এই ইসলামী শিক্ষা দিবসের স্বার্থকতা হবে। আমাদেরকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন