‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
এ উপলক্ষে ঐতিহাসিক জাতীয় উদ্যান রামসাগর দীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করণ, বর্ণাঢ্য র্যালী , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
স্থানীয় সরকার দিনাজপুর (উপ পরিচালক) শেখ হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম ।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মৎস পক্ষ-২০২৬ দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার। এ সময় মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এবং নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে মৎস্য চাষের কোন বিকল্প নেই।অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা শেষে সফল মৎস্যচাষী ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন