জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার ভালো বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

রবিবার (১৬ আগস্ট) বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, বেলকুচির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি, খামার মালিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান উপস্থিত থাকতে পারেননি। তাহার পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম আযম, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিজ্ঞানভিত্তিক মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। 

অনুষ্ঠানের শেষ পর্বে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বেলকুচি উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত