জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নন্দীগ্রামে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৩ জনের কারাদণ্ড

ছবি- প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা, গাঁজা মাদক সেবন, সংরক্ষণ এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ৩টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।দণ্ডপ্রাপ্তরা হলেন,নন্দীগ্রাম পূর্বপাড়ার মৃত সোনাউল্লা প্রামাণিকের ছেলে মো. শাহ আলম (৬৫)। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার শাহ আলমের স্ত্রী মোছা. মিনকা (৪৫)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নওগাঁ জেলার আত্রাই উপজেলার মারিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। মাদকবিরোধী এই অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন বগুড়া মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আক্তার।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের  সংরক্ষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৩ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা, গাঁজা মাদক সেবন, সংরক্ষণ এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ৩টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।দণ্ডপ্রাপ্তরা হলেন,নন্দীগ্রাম পূর্বপাড়ার মৃত সোনাউল্লা প্রামাণিকের ছেলে মো. শাহ আলম (৬৫)। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার শাহ আলমের স্ত্রী মোছা. মিনকা (৪৫)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নওগাঁ জেলার আত্রাই উপজেলার মারিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। মাদকবিরোধী এই অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন বগুড়া মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আক্তার।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের  সংরক্ষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত