জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল আটক

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর বিওপি, জলপাইতলী বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানগুলোতে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ১৬ হাজার ৩৫০ পিস বাংলা মদ তৈরির বড়ি আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ৩ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল আটক

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর বিওপি, জলপাইতলী বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানগুলোতে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ১৬ হাজার ৩৫০ পিস বাংলা মদ তৈরির বড়ি আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ৩ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত