জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কুড়িগ্রামে চরাঞ্চল অঞ্চলে চাষ করছেন গাঁজা! গাছসহ আটক ১

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়  এক মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তির ছেলেকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

রোববার বিকেলে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে ইসলামপুর চরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ থাকা মো. বাদশা মিয়ার (৫০) বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় বাদশা মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। পরে তার বাড়িতে থাকা ছেলে ফারুককে (২০) সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদকের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিরা দুর্গম এলাকায় অবস্থান করলেও তাদের আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে চরাঞ্চল অঞ্চলে চাষ করছেন গাঁজা! গাছসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়  এক মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তির ছেলেকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

রোববার বিকেলে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে ইসলামপুর চরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ থাকা মো. বাদশা মিয়ার (৫০) বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় বাদশা মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। পরে তার বাড়িতে থাকা ছেলে ফারুককে (২০) সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদকের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিরা দুর্গম এলাকায় অবস্থান করলেও তাদের আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত