দেশজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা। একই সঙ্গে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মামলার বিচার দ্রুত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও প্রতিবন্ধী নারীদের ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। ঘরে-বাইরে নারী ও কন্যাশিশুরা নানা ধরনের সহিংসতার শিকার হলেও অনেক ক্ষেত্রে অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনা এবং বিচার বিলম্বিত হওয়ায় অপরাধপ্রবণতা বাড়ছে।
তারা বলেন, নারী ও শিশুদের ওপর সহিংসতা এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাসহ বিভিন্ন জায়গায় শিশুরা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। শিশুদের প্রতি সহানুভূতি ও নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তাদের নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিকভাবে আরও জোরালো প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।
মানববন্ধনে নেতৃবৃন্দ ধর্ষণের মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং ৯০ দিনের মধ্যে বিচার শেষ করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান।
রোববার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, সহসাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সেলিনা বানু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম ও মহিলা বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, মুক্তিযোদ্ধা সাংসদ রাজশাহীর যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং পরিবর্তন এনজিওর পরিচালক রাশেদ রিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন