দিনাজপুরের হিলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে একটি ওষুধের দোকানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ১ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে দুটি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে হিলি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যের মান, মেয়াদ ও খাদ্য তৈরির পরিবেশ তদারকি করা হয়। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী ইমাম বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ ভোক্তা অধিকার পরিপন্থী কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না। এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন