জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রেমিক সাকিব ইসলামের (২৫) বাড়িতে দুই দিন ধরে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মহসিনা আক্তার (২১) নামে এক যুবতী। ঘটনাটি ঘটেছে উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের উত্তর জয়দেবপুর গ্রামে।

অনশনরত মহসিনা আক্তার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। অভিযুক্ত প্রেমিক সাকিব ইসলাম ঘোড়ঘাট উপজেলার উত্তর জয়দেবপুর গ্রামের নিহাজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাকিব ও মহসিনার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের জেরে এর আগেও দুই বার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছিলেন ওই যুবতী। তবে অভিযোগ রয়েছে, প্রতিবারই প্রেমিকের মা শাহনাজ পারভীন তাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন।

সর্বশেষ গত রবিবার (১৬ আগস্ট) মহসিনা পুনরায় সাকিবের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। অভিযোগ উঠেছে, অনশনের সময় প্রেমিক সাকিব ও তার মা শাহনাজ পারভীন যৌথভাবে মহসিনাকে মারধর করেন এবং তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিযয়ে স্থানীয় (ইউপি) সদস্যে সারোয়ার হোসেনের বাড়িতে মেয়েটিকে রেখে প্রেমিক সাকিব ও তার মা বাড়ি থেকে গা ঢাকা দেন।

অনশনরত প্রেমিকা মহসিনা আক্তার বলেন, "সাকিব বিয়ের প্রতিশ্রুতি দিযয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এখন সে ও তার পরিবার আমার ওপর নির্যাতন চালাচ্ছে এবং আমাকে মেনে নিতে অস্বীকার করছে। ন্যায়বিচার ও অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।"

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত