বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার রঘুশারদিঘী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা।
উপজেলা খাদ্য প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির অংশ হিসেবে রঘুশারদিঘী এলাকায় পরিদর্শনে যান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
এ সময় তাঁর উপস্থিতি টের পেয়ে সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে চাল কেনাবেচায় জড়িত অসাধু ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে থাকা ৩০ কেজি ওজনের ১০টি বস্তায় মোট ৩০০ কেজি চাল উদ্ধার করে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা জানান, "জব্দকৃত চালের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খানের সাথে আলোচনা করে স্থানীয় এতিমখানায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে যেকোনো ধরনের অনিয়ম, অবৈধ কেনাবেচা বা পাচার রোধে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন