ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একই নারীকে কথিতভাবে তিনবার বিয়ে, প্রতারণা, মারধর এবং সন্তানকে মায়ের কাছ থেকে দূরে রাখার অভিযোগ উঠেছে ব্রকহিল মার্কেট এলাকার জুবায়ের নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আরজিনা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত প্রত্যাশিত আইনি প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী আরজিনার দাবি, জুবায়েরের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের একপর্যায়ে নানা কারণে বিরোধের সৃষ্টি হয়। পরে তাকে বিভিন্নভাবে হয়রানি ও মানসিকভাবে চাপ দেওয়ার পাশাপাশি শারীরিকভাবে মারধর করা হয়েছে। তার অভিযোগ, একই ব্যক্তির সঙ্গে তাকে একাধিকবার বিয়ের সম্পর্কের মধ্যে নেওয়া হয় এবং পরবর্তীতে নানা অজুহাতে সম্পর্ক অস্বীকার বা বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে।
আরজিনার অভিযোগ, শুধু দাম্পত্য বিরোধই নয়, তার সন্তানের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানকে দেখতে না পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান। সন্তানের সঙ্গে মায়ের স্বাভাবিক যোগাযোগের সুযোগ না দেওয়ার বিষয়টি নিয়েও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, জুবায়েরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং এলাকা ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। এমনকি তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন আরজিনা।
আরজিনা প্রশ্ন তুলেছেন, অভিযোগ দায়ের করার পরও কেন তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন? তার দাবি, প্রভাবশালী কোনো ব্যক্তি বা মহলের আশ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন