জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

শেরপুরে শিশুখাদ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যাবহারের দায়ে জরিমানা

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে  প্রিন্স সুপার আইসক্রিম নামের একটি প্রতিষ্ঠান শিশুখাদ্যে মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল ও মানবদেহের জন্য বিপজ্জনক ঘনচিনি ব্যবহারের করা আরছিলো বহুদিন ধরেই।এতে করে  শিশুদের মানবদেহ আস্তে আস্তে ধবংসের দিকে যাচ্ছে। 

অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট এমনটাই দেখতে পায় এবং প্রমানিত হওয়াই প্রিন্স সুপার আইসক্রিম নামের একটি প্রতিষ্ঠানের  কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ও ক্ষতিকর কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার(১৯ আগষ্ট) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার বাগড়া কলোনি, কুসুম্বি এলাকায় অবস্থিত ওই অনিবন্ধিত কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে  জানা যায়, কারখানাটিতে সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আকর্ষণীয় করার জন্য আইসক্রিমে খাদ্যে ব্যবহার নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট (ঘনচিনি) এবং বিষাক্ত রাসায়নিক রং মেশানো হচ্ছিল। নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিল আইসক্রিমের কাপ। ফ্রিজ তল্লাশি করে এসব ভেজাল উপাদানে তৈরি বিপুল পরিমাণ আইসক্রিম মজুদ পাওয়া যায়।

অপরাধ প্রমাণিত হওয়ায় এবং কারখানার স্বত্বাধিকারী শিহাব উদ্দিন (৪৮) নিজ মুখে তা স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর ৩৯ ধারা লঙ্ঘনের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। পরবর্তীতে জনসাধারণের উপস্থিতিতে ফ্রিজে থাকা সব বিষাক্ত আইসক্রিম স্পটেই ধ্বংস করা হয়।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার রাসেল জানান, শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

অভিযানে শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, প্রয়োজনীয় সাপোর্ট স্টাফ এবং সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল নিয়োজিত ছিল। অভিযান শেষে কারখানা কর্তৃপক্ষকে আইনি স্বাস্থ্যবিধি মেনে খাদ্য তৈরির কড়া নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেরপুরে শিশুখাদ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যাবহারের দায়ে জরিমানা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত