ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় ভাদাইল মোড় সংলগ্ন ইপিজেড রোডের থ্রি সিস্টার্স ভিলার একটি ভাড়া বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটিকে হাত-পা শক্ত করে বেঁধে রাখা হয়েছিল। তার মুখে চাল গুঁজে দেওয়া এবং গলায় প্লাস্টিকের টেপ পেঁচিয়ে রাখার অভিযোগও উঠেছে। এভাবে নির্যাতনের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এমনকি একটি হাত ভেঙে যাওয়ার কথাও প্রাথমিকভাবে জানা গেছে।
পরে শিশুটিকে একটি বস্তার ভেতরে ঢুকিয়ে ইটের ওপর ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। একজন অসহায় শিশুর ওপর এমন নির্মম নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে শিশুটিকে কী কারণে এবং কারা এভাবে নির্যাতন করেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।
ঘটনার বিস্তারিত ও জড়িতদের পরিচয় তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন