জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সরকারি তথ্য প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে গুরুত্ব

ছবি- প্রতিনিধি

সরকারি তথ্য ও উন্নয়নমূলক বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামে ভিডিও কনটেন্ট ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরকারি তথ্য প্রচার করলে তা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। পাশাপাশি ভুল তথ্য ও গুজব প্রতিরোধে স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এবং ডিজিটাল লিটারেসি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে দ্রুত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তথ্যের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার না করার জন্যও তিনি আহ্বান জানান।

সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিদ্যমান আইনি ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় রংপুর বিভাগের জেলা প্রশাসক, জেলা তথ্য কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সরকারি তথ্য প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে গুরুত্ব

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সরকারি তথ্য ও উন্নয়নমূলক বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামে ভিডিও কনটেন্ট ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরকারি তথ্য প্রচার করলে তা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। পাশাপাশি ভুল তথ্য ও গুজব প্রতিরোধে স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এবং ডিজিটাল লিটারেসি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে দ্রুত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তথ্যের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার না করার জন্যও তিনি আহ্বান জানান।

সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিদ্যমান আইনি ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় রংপুর বিভাগের জেলা প্রশাসক, জেলা তথ্য কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত