জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মোহাম্মদ রায়হান।  বৃহস্পতিবার (২০ আগষ্ট)  দুপুর ১২ টায় 

​পরিদর্শনকালে তিনি থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান,থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান এবং থানা পুলিশের একটি চৌকস দল তাকে নিয়মমাফিক 'গার্ড অব অনার' প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, দাপ্তরিক কাজ, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, মালখানা ও হাজতখানা পরিদর্শন করেন। সেই সঙ্গে থানার দাপ্তরিক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

​পরবর্তী সময়ে থানার অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, দ্রুত মামলা নিস্পত্তি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত আইনি সেবা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি গুরুত্বারোপ করেন।

​পরিদর্শনকালে দুপচাঁচিয়া থানার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মোহাম্মদ রায়হান।  বৃহস্পতিবার (২০ আগষ্ট)  দুপুর ১২ টায় 

​পরিদর্শনকালে তিনি থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান,থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান এবং থানা পুলিশের একটি চৌকস দল তাকে নিয়মমাফিক 'গার্ড অব অনার' প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, দাপ্তরিক কাজ, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, মালখানা ও হাজতখানা পরিদর্শন করেন। সেই সঙ্গে থানার দাপ্তরিক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

​পরবর্তী সময়ে থানার অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, দ্রুত মামলা নিস্পত্তি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত আইনি সেবা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি গুরুত্বারোপ করেন।

​পরিদর্শনকালে দুপচাঁচিয়া থানার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত