জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মুক্তিযোদ্ধা কমান্ডের ঘরের দেয়াল ভেঙে চলাচলের রাস্তা তৈরির অভিযোগ

ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ঘরের দেয়াল ভেঙে জায়গা দখল করে শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত বাগানে চলাচলের জন্য রাস্তা তৈরী করায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। 

এ ঘটনায় গত বুধবার (১৮ আগষ্ট) বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) বরাবর জনৈক মকছেদ আলীসহ ৫১ জন স্থানীয় বাসিন্দা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের ঘরের দেয়াল ভেঙে দেয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা সরজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার নসরতপুর পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন যাবত নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের এককক্ষ বিশিষ্ট সংসদের কার্যক্রম চালানো হতো। 

গত ৮ আগস্ট রাতের আঁধারে জনৈক শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের সেই কার্যালয়ের ঘরের এক সাইটের দেয়াল জোড়পূর্বক ভেঙ্গে ঘরটির পূর্ব পাশের প্রায় ৬ ফুট প্রশস্ত ও ১৬ ফুট দৈর্ঘ্য জায়গা দখল করে পাশে তার নিজের বাগান বাড়ীতে চলাচেেলর জন্য রাস্তা তৈরী করে। 

যা মুক্তিযোদ্ধাদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি করে। দখলকারি ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই মুখ খুলতে সাহস পান না। অভিযোগে আরো বলা হয়, জায়গা দখলকারি শান্ত মন্ডলকে মৌখিক ভাবে বলা হলে সে ক্ষিপ্ত হয়ে নানা ভাষায় গালিগালাজ করেন। ফলে তারা বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

অভিযোগকারিদের পক্ষে মকছেদ আলী বলেন, 'কতিপয় লোকজনকে ম্যানেজ করে শান্ত মন্ডল ওই সংসদের ঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করে নিয়েছেন। 

বিএনপি নেতা লোকমান হোসেন বাবু বলেন, মুক্তিযোদ্ধাদের সাথে সমন্বয় করেই কাজটি করেছে বলে আমি জানি।  নসরতপুরের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, 'মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে সমন্বয় করেই ঘরটির দেয়াল ভেঙে শান্ত তার বাগানে যাওয়ার রাস্তা তৈরি করেছেন। 

তবে এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে টাকা লেনদেন হয়নি। শান্ত মন্ডল বলেন, মুক্তিযোদ্ধা সংসদের ঘরের পূর্ব পাশের দেওয়াল হেলে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। ওই সংসদের সদস্যদের সাথে কথা বলে সেটি অপসারণ করে নতুন করে ওয়াল নির্মাণ করে দিয়েছি। তাদের সঙ্গে আমি সমন্বয় করেই কাজটি করেছি।

আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম 'অভিযোগটি পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধা কমান্ডের ঘরের দেয়াল ভেঙে চলাচলের রাস্তা তৈরির অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত