প্রতিষ্ঠার ৩৩ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে জীবনপুর উচ্চ বিদ্যালয়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জীবনপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ সজলকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
আজ (২০ আগস্ট )বৃহস্পতিবার সকাল ১০টায় ম্যানেজিং কমিটির আয়োজনে প্রথমে বিদ্যালয়ের অফিস রুমে উক্ত বিদ্যালয়ের নবনির্বাচিত হারুনুর রশিদ সজলকে স্কুল কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে শিক্ষকদের সাথে পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির খাতায় স্বাক্ষর করে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত এই সভাপতি।
পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ হারুনুর রশিদ সজল। স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খাইরুজ্জামান।
সহকারী সিনিয়র শিক্ষক মোঃ শামসুল আলম ও মনজুরুল হাসানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মেয়র পদপ্রার্থী জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক প্রধান শিক্ষক মীর মিজানুর রহমান, ইউপি সদস্য আবু সায়েম প্রধান, সহকারী শিক্ষক মানিক মিয়া,আমিনুল এহসান ও নাজিমা বেগম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, শাহাজাহান হোসেন ও মনজুরুল হোসেন এলেন।
আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক রেজাউল করিম, মোছাঃ রোকেয়া খাতুন, আদরি রানী ও ফেরদৌস হোসেন। এ সমাবেশে প্রায় শতাধিক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
ছাত্র ছাত্রী , শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি শামীম হোসেন মন্ডল বলেন, শিক্ষা ছাড়া একটি জাতি কখনই উন্নতি লাভ করতে পারে না। আপনার ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে কিনা,পড়ালেখা করছে কিনা, কোথায় যাচ্ছে, কি করছে,খোঁজ খবর রাখবেন।
নব নির্বাচিত সভাপতি হারুনুর রশিদ সজল বলেন,মেয়েদের বাল্যবিবাহ দেবেন না,ছেলেদের মাদক মুক্ত থাকতে হবে। খেলাধুলা করতে হবে। আর শিক্ষকদের সময়মতো স্কুলে আসতে হবে।শিক্ষার্থীদের পাঠদানে হতে হবে আরো আন্তরিক।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন