জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

অভিভাবক সমাবেশে প্রধান শিক্ষককে চড়, বিক্ষোভ শিক্ষার্থীদের

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে আওয়ামী লীগের এক নেতার উপস্থিতিকে কেন্দ্র করে প্রধানশিক্ষক মো. মতিয়ার রহমান ফকিরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার(২০ আগষ্ট) সকালে ক্লাস ছেড়ে বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। অন্যথায় পাঠদান বর্জনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

বৃহস্পতিবার(২০ আগষ্ট) সকাল সোয়া ১০টার দিকে বিদ্যালয়ের প্রথম ঘণ্টার পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীরা মাঠে অবস্থান নেয়। এ সময় তারা প্রধানশিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। খবর পেয়ে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনছুর রহমান বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা তাঁর কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেয়। কর্মকর্তার আশ্বাসের পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যায়।

বিদ্যালয়ের শিক্ষার্থী জাকির হোসেন বলেন, ‘অফিসে ঢুকে আমাদের স্যারকে (প্রধানশিক্ষক) চড় মারা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা পাঠদান বর্জনের কর্মসূচি দেব।’

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার(১৮ আগষ্ট) সকাল ১০টার পর দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে একটি সমাবেশের আয়োজন করা হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসলেম উদ্দিনের সঙ্গে পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস ফকির উপস্থিত ছিলেন।

সমাবেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় বলে বিদ্যালয় সূত্রের দাবি। এরই ধারাবাহিকতায় বুধবার(১৯ আগষ্ট) সকালে পুনট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ইয়াসিন আলী ১৫ থেকে ২০ জন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যান বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ইয়াসিন আলী গালিগালাজ করতে করতে প্রধানশিক্ষকের কক্ষে ঢুকে একপর্যায়ে তাঁকে চড় মারতে গেলে প্রধানশিক্ষক চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বাম হাতে বাঁধা দেন।একপর্যায়ে আরও কয়েকজন ব্যক্তি কক্ষে ঢুকে তাঁকে বাইরে নেওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করলে ওই ব্যক্তিরা বিদ্যালয় থেকে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রধানশিক্ষকের কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার দৃশ্য ধারণ হয়েছে বলে বিদ্যালয় সূত্র জানিয়েছে।ফুটেজে দেখা যায়,বুধবার সকাল ১০টা ৫৩ মিনিটে প্রধানশিক্ষক তাঁর কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় লুঙ্গি পরা এক ব্যক্তি কক্ষে ঢুকে তাঁর সঙ্গে কথা বলেন।একপর্যায়ে ওই ব্যক্তি প্রধানশিক্ষককে চড় মারেন বলে অভিযোগ রয়েছে।

প্রধানশিক্ষক চেয়ার থেকে উঠে দাঁড়ালে ওই ব্যক্তি তাঁকে টেনে বাইরে নেওয়ার চেষ্টা করেন। পরে আরও কয়েকজন ব্যক্তি কক্ষে প্রবেশ করে তাঁকে বাইরে নেওয়ার চেষ্টা করেন। তবে তাঁকে কক্ষ থেকে বের করে নিতে পারেননি তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, প্রধানশিক্ষক আওয়ামী লীগপন্থী হওয়ায় তিনি পূর্বপরিকল্পিতভাবে ‘জুলাইয়ের একাধিক মামলার আসামি’ আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস ফকিরকে অভিভাবক সমাবেশে উপস্থিত হওয়ার ও বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। ওই শিক্ষকের দাবি, এর উদ্দেশ্য স্থানীয় রাজনীতিতে একটি হট্টগোলের ইস্যু তৈরি করা হয়ে থাকতে পারে।

প্রধানশিক্ষক মো. মতিয়ার রহমান ফকির বলেন, ‘অভিভাবক সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসলেম উদ্দিনের সঙ্গে তাঁর নিকটাত্মীয় পুনট ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস ফকির এসেছিলেন। আমরা তাঁকে দাওয়াত করিনি। কে বা কারা সমাবেশের ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। 

গতকাল সকালে কক্ষে বসে কাজ করার সময় ইয়াসিন আলী গালিগালাজ করতে করতে এসে আমাকে লাঞ্ছিত করেন। পরে চেয়ার থেকে টেনে বাইরে নেওয়ার চেষ্টা করেন।’তিনি আরও বলেন, ‘ইয়াসিন আলী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের নিকটাত্মীয়। আমার লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরে তাদের বুঝিয়ে শ্রেণিকক্ষে ফেরানো হয়েছে।’

তবে প্রধানশিক্ষককে চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন ইয়াসিন আলী। তিনি বলেন, এখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। অথচ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বিএনপির কাউকে জানানোর প্রয়োজন মনে করেননি প্রধানশিক্ষক। জুলাইয়ের একাধিক মামলার আসামি আওয়ামী লীগের নেতাকে ঠিকই অভিভাবক সমাবেশে দাওয়াত দেওয়া হয়েছে।এ কারণে প্রধানশিক্ষকের কাছে জবাব চাইতে যাওয়া হয়েছিল।’

কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষক (ভারপ্রাপ্ত) মুনছুর রহমান বলেন, মঙ্গলবার পুনট উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে একটি রাজনৈতিক দলের নেতার উপস্থিতি নিয়ে অসন্তোষ ছিল।

এর জেরে বুধবার কিছু বহিরাগত বিদ্যালয়ে গিয়ে প্রধানশিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেছে। তারা লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। ইউএনও আমাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুনট উচ্চবিদ্যালয়ের অভিভাবক সমাবেশে আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস ফকির উপস্থিত ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রধানশিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

অভিভাবক সমাবেশে প্রধান শিক্ষককে চড়, বিক্ষোভ শিক্ষার্থীদের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত