জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

তেরখাদার বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

ছবি: প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আজগড়া ইউনিয়নের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর লস্কর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মু. ইনামুল কবীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর লস্কর বলেন, বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা দিক থেকে অবহেলা ও উন্নয়নবঞ্চিত অবস্থায় রয়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুন্দর ও সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে অতীতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

তিনি বলেন, "বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে বিদ্যালয়ের সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।"

তিনি আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষার্থীদের পাঠদানের স্থান নয়; এটি একটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম প্রধান কেন্দ্র। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করতে চান তিনি।

জাহাঙ্গীর লস্কর বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং প্রতিষ্ঠানটির সামগ্রিক শৃঙ্খলা ও কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষক-অভিভাবকদের সমন্বয় এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি কাটিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনায় নতুন গতি পাবে। পাশাপাশি এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যালয়টি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

তেরখাদার বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত