জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পথচলায় যুক্ত হলো নতুন এক গৌরবময় অধ্যায়। ক্লাবের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। 

শুক্রবার (২১ আগস্ট) শহরের এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। একই সঙ্গে ক্লাবের সদস্যদের দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। 

এগুলো হলো,আজীবন সদস্য ও সাধারণ সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. মোর্শেদ জামান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহমেদ সায়েম। 

অনুষ্ঠানে অতিথিরা চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদের কার্যক্রমের সাফল্য কামনা করেন। তারা যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের বিকাশ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। 

ক্লাবের সদস্যরা জানান, নতুন নির্বাহী পরিষদ গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আসবে। পাশাপাশি নিয়মিত বিতর্কচর্চা, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন এবং তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কার্যকর ভূমিকা রাখবে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব। 

সম্মানিত অতিথিদের উপস্থিতি, দিকনির্দেশনা ও সহযোগিতায় যুক্তির চর্চা, নেতৃত্বের বিকাশ এবং আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব আগামী দিনে আরও বহুদূর এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত