বগুড়ার দুপচাঁচিয়ায় থানা-পুলিশের এক সফল অভিযানে পরোয়ানাভুক্ত ৩ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)দিনব্যাপী উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা মাহবুবুর রহমান মাহাবুব, উপজেলার ডিমশহর নয়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে। তিনি ২টি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ৯টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
আলমগীর হোসেন, শ্রীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। পরোয়ানাভুক্ত এই আসামির বিরুদ্ধে ডাকাতি ও মাদক সংক্রান্ত মোট ৫টি মামলা রয়েছে।
মমিনুল ইসলাম (৪৭), মুক্তাগাছা গ্রামের মৃত আব্দুল মালেক আকন্দের ছেলে। ৩টি মাদক মামলার পরোয়ানাভুক্ত এই আসামির বিরুদ্ধে মোট ৮টি মাদক মামলা রয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন