জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আড়াইশো পরিবারের এক রাস্তা, বর্ষা এলেই কাদাবন্দি জীবন

ছবি: নিজস্ব প্রতিবেদক

একজন বৃদ্ধকে রাস্তা পার হতে হচ্ছে লাঠিতে ভর দিয়ে। একটু সামনে কাদায় আটকে আছে একটি ভ্যান। সেটি পার করতে কয়েকজনকে নামতে হয়েছে। মোটরসাইকেল চালকরা রাস্তার খানাখন্দ এড়িয়ে কোনোভাবে এগিয়ে যাচ্ছেন। আর গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ রোগীকে এই পথ দিয়ে হাসপাতালে নেওয়ার কথা উঠলেই আতঙ্কিত হয়ে পড়েন স্বজনেরা।

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীকৃষ্টপুর স্কুল পাড়া গ্রামের চিত্র এটি। প্রায় আড়াইশো পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি বর্ষায় পরিণত হয়েছে কাদার ফাঁদে।

প্রায় ৫০০ মিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। বাজারে যেতে হলেও এই রাস্তা, চিকিৎসার প্রয়োজনে বের হলেও এই রাস্তা। কৃষকের ধান-সবজি বাজারে পৌঁছাতেও ভরসা এই পথের ওপর। কিন্তু বৃষ্টি হলেই সেই পথ যেন হয়ে যায় বিচ্ছিন্নতার প্রতীক।

সরেজমিনে দেখা যায়, রাস্তার বেশ কয়েকটি অংশে পানি জমে রয়েছে। কোথাও কাদার গভীরতা কয়েক ইঞ্চি। আবার কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। ভ্যানের চাকা কাদায় দেবে যাচ্ছে। চালককে নেমে সেটি ঠেলে তুলতে হচ্ছে। মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের কেউ কেউ পড়ে যাওয়ার আশঙ্কায় গাড়ি ধীরে ধীরে চালাচ্ছেন। পথচারীদের অনেকে জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে এগিয়ে যাচ্ছেন।

গ্রামের বাসিন্দা মোঃ আলাউদ্দীন (৬৫) বলেন, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটাই কঠিন। বয়স হয়েছে, কাদায় পা পিছলে পড়ে গেলে উঠতে কষ্ট হয়। কিন্তু বাড়িতে বসে থাকলেও তো চলবে না।

ভ্যানচালক খাদেম (৫২) বলেন, কাদায় চাকা আটকে গেলে যাত্রীদের নামিয়ে দিতে হয়। কখনো নিজেরাই ভ্যান ঠেলে নিয়ে যাই। এই রাস্তায় ভ্যান চালানো খুব কষ্টের।

গৃহবধূ শাহিদা বেগম (৩২) বলেন, গর্ভবতী বা অসুস্থ কাউকে হাসপাতালে নিতে হলে আগে চিন্তা হয় রাস্তা পার হব কীভাবে। গাড়ি যদি মাঝপথে আটকে যায়, তখন বিপদ আরও বাড়ে।

স্থানীয়দের দাবি, গত বর্ষায় রাতে এক গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার সময় কাদায় ভ্যান আটকে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক গিয়ে ভ্যানটি ঠেলে মূল সড়কে তুলে দেন। এ ঘটনার পর থেকেই জরুরি রোগী পরিবহন নিয়ে আতঙ্কে থাকেন গ্রামের মানুষ। রাস্তার দুরবস্থা নতুন নয়। বছরের পর বছর ধরে বর্ষায় একই পরিস্থিতি তৈরি হলেও স্থায়ী সংস্কার হয়নি।

কৃষক সেকেন্দার  (৪২) বলেন, ধান, সবজি বা অন্য ফসল বাজারে নিতে গেলে ভ্যানচালকরা বেশি ভাড়া চান। অনেকে আবার রাস্তার অবস্থা দেখে আসতেই চান না। এতে কৃষকের খরচ বাড়ে, সময়ও নষ্ট হয়।

এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল বলেন, রাস্তাটির সমস্যার বিষয়টি আমাদের জানা আছে। বর্ষায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়। সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবছর বিষয়টি জানানো হয়েছে। পৌরসভার ইঞ্জিনিয়ার কি কাজ করে কে জানে।  তারা রাস্তার কোন ইস্যটি মেন্ট  করে না। আমার প্রতিমন্ত্রী মহোদয় পৌরসভায় প্রচুর বাজেট দিয়েছেন। তবে ইঞ্জিনিয়ার একটু নজর দিলে এই রাস্তা সহ প্রায় সবগুলো পাকা  রাস্তা হবে।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক আবিদা খানম বৈশাখী বলেন, গ্রামের মানুষের যাতায়াতের জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটি সংস্কারের জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। এটি টেন্ডারের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে প্রয়োজনীয় কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আড়াইশো পরিবারের এক রাস্তা, বর্ষা এলেই কাদাবন্দি জীবন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত