জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

উৎপাদন খরচের চেয়ে অর্ধেক দামে আলু, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ছবি : নিজস্ব

‎এ বছর এক কেজি আলু উৎপাদন করতেই কৃষকের খরচ হয়েছে ১০ থেকে ১৩ টাকা। এর সঙ্গে বাছাই, বস্তাবন্দি, পরিবহন, শ্রমিকের মজুরি ও হিমাগারে সংরক্ষণের খরচ যোগ হয়ে প্রতি কেজিতে মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৩ টাকা। 

অথচ পাঁচ মাস হিমাগারে রাখার পর সেই আলু এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১২ থেকে সাড়ে ১২ টাকা কেজি দরে। অর্থাৎ উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত ব্যয়ের তুলনায় অর্ধেকের কাছাকাছি দামে আলু বিক্রি করতে গিয়ে প্রতি কেজিতে প্রায় ১০ থেকে ১১ টাকা লোকসান গুনছেন কৃষক ও ব্যবসায়ীরা।

‎‎আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগার ও দীনা কোল্ড স্টোরেজে বর্তমানে প্রায় ১ লাখ ৭৭ হাজার বস্তা আলু মজুত রয়েছে। বর্তমান বাজারদর ও সংরক্ষণ খরচের হিসাবে প্রতি বস্তায় গড়ে ৩০৫ টাকা লোকসান হলেও এ দুই হিমাগারে থাকা আলুতে সম্ভাব্য লোকসানের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৫ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকা। তবে বাজারদর আরও কমলে লোকসানের পরিমাণ বাড়তে পারে।

  1. ‎‎হিমাগার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত একটি বস্তায় ৬৫ কেজি আলু কেনা হয়। বাছাই ও নষ্ট আলু বাদ দেওয়ার পর বিক্রিযোগ্য থাকে প্রায় ৬০ কেজি। 
  2. প্রতি বস্তা আলু কিনতে গড়ে ৫০০ টাকা, ভ্যানভাড়া ৬০ টাকা, হিমাগার ভাড়া ৪০০ টাকা এবং বস্তা বাবদ ১২৫ টাকা খরচ হয়। সব মিলিয়ে প্রতি বস্তায় ব্যয় দাঁড়ায় প্রায় ১ হাজার ৮৫ টাকা। কিন্তু বর্তমানে ৬০ কেজির সেই বস্তা ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি বস্তায় ২৮০ থেকে ৩০৫ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।

‎‎গোপীনাথপুর বাজারের আলু ব্যবসায়ী বাবু মন্ডল বলেন, ‘আগেরবার দাম পাইনি। এবার ভালো দাম পাওয়ার আশায় আক্কেলপুরের গোপীনাথপুর কোল্ড স্টোরেজে ১ হাজার বস্তা আলু সংরক্ষণ করেছি। কিন্তু বাজারে অস্বাভাবিক দরপতন ও ক্রেতার সংকটে সেই মজুত এখন লোকসানের বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আলু কেনা থেকে হিমাগারে রাখা পর্যন্ত প্রতি কেজিতে প্রায় ২৩ টাকা খরচ হয়েছে। এখন বাজারে ১২ থেকে সাড়ে ১২ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এভাবে চললে ব্যবসায়ীরা হিমাগারে আলু রাখতে আগ্রহ হারাবেন। কৃষকরাও আগামী মৌসুমে আলু চাষে ঝুঁকি নিতে চাইবেন না।

‎‎ভিকনী গ্রামের কৃষক বেলাল হোসেন এবার ৫ বিঘা জমিতে আলু চাষ করেছেন। এতে তার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। ভালো দাম পাওয়ার আশায় তিনি একপর্যায়ে আলু বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করেন। বাজারে দাম না বাড়ায় সেগুলো বিক্রি করতে গিয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তিনি।

‎‎আলু ব্যবসায়ীদের হিসাবে, হিমাগারে রাখা আলুর বাজারদর কমে যাওয়ার পাশাপাশি ক্রেতার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে কম দামেও আলু বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। এতে একদিকে হিমাগারে সংরক্ষণের খরচ বাড়ছে, অন্যদিকে মজুত আলু নষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে।

‎‎উপজেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে আক্কেলপুর উপজেলায় ৬ হাজার ৬০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। ওই মৌসুমে আলুর উৎপাদন হয়েছিল ১ লাখ ৩৯ হাজার ১১০ মেট্রিক টন। অন্যদিকে, ২০২৫-২৬ মৌসুমে আলু চাষ হয়েছে ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে।

এ মৌসুমে উৎপাদন হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪০৬ মেট্রিক টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে উপজেলায় আলু চাষের জমি কমেছে ৮০০ হেক্টর। আগের মৌসুমের গড় ফলন বিবেচনায় ওই ৮০০ হেক্টর জমিতে আলু চাষ করা হলে অতিরিক্ত প্রায় ১৬৫৬ মেট্রিক টন আলু উৎপাদন হতে পারত।

‎‎উপজেলার গোপীনাথপুর হিমাগারের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, বাজারে আলুর দরপতনের প্রভাব হিমাগারেও পড়েছে। কৃষক ও ব্যবসায়ীদের ব্যাপক লোকসান হয়েছে। এ কারণে তারা আলু উত্তোলনের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন। বিগত বছরগুলোতে এমন সময়ে ৬০ থেকে ৭০ হাজার বস্তা আলু উত্তোলন হলেও এবার এখনো বিপুল পরিমাণ আলু হিমাগারে রয়েছে।

‎‎জেলা কৃষি বিপণন কর্মকর্তা কৃষিবিদ মো. মেহেদী হাসান বলেন, এ বছর উৎপাদন বেশি হওয়ায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে। কৃষক ও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হিমাগার ভাড়া কমানোর সুপারিশ করা হয়েছে। 

প্রতি কেজিতে ৫ টাকা করে ভাড়া নির্ধারণের বিষয়েও সুপারিশ করা হয়েছে। তবে সরকারিভাবে আলু কেনার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, ২০৫০ সালের মধ্যে আলু রপ্তানি বৃদ্ধি ও বিকল্প বাজার তৈরির লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

উৎপাদন খরচের চেয়ে অর্ধেক দামে আলু, বিপাকে কৃষক-ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত