জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

‎জয়পুরহাটে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আটকা,ট্রেন চলাচলে বিঘ্ন

ছবি: প্রতিনিধি

‎জয়পুরহাটে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেললাইনে আটকা পড়ায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

‎আজ শনিবার সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশন পার হয়ে জয়পুরহাটে পুরানাপৈল রেলগেটের তাজপুর মাঝামাঝি এলাকায় ট্রেনটির স্প্রিং কয়েল ভেঙে যায়। এতে ট্রেনটি রেললাইনে আটকে পড়ে এবং পাঁচবিবি থেকে জয়পুরহাট পর্যন্ত মেইন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

‎রেলওয়ে সূত্রে জানা গেছে, ভেঙে যাওয়া স্প্রিং কয়েল মেরামত করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হবে। এ জন্য সান্তাহার ও পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কার্যক্রম শেষ করার পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ট্রেন আটকা পড়ায় এ রুটে চলাচলকারী পরবর্তী ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হতে পারে। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‎জয়পুরহাটে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আটকা,ট্রেন চলাচলে বিঘ্ন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

‎জয়পুরহাটে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেললাইনে আটকা পড়ায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

‎আজ শনিবার সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশন পার হয়ে জয়পুরহাটে পুরানাপৈল রেলগেটের তাজপুর মাঝামাঝি এলাকায় ট্রেনটির স্প্রিং কয়েল ভেঙে যায়। এতে ট্রেনটি রেললাইনে আটকে পড়ে এবং পাঁচবিবি থেকে জয়পুরহাট পর্যন্ত মেইন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

‎রেলওয়ে সূত্রে জানা গেছে, ভেঙে যাওয়া স্প্রিং কয়েল মেরামত করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হবে। এ জন্য সান্তাহার ও পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কার্যক্রম শেষ করার পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ট্রেন আটকা পড়ায় এ রুটে চলাচলকারী পরবর্তী ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হতে পারে। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত