জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে। এ সময় অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সিআর মামলা নং-১১২/২৫ মূলে উপজেলার মামাদপুর চৈতাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ফজলুর রহমান, জিআর মামলা নং-১০২/২৫ মূলে উত্তর বস্তা (ছোট বস্তা) গ্রামের দুলাল মণ্ডলের ছেলে সুমন মণ্ডল, এফআইআর/১৬ মূলে পৌর এলাকার শাখারুন্জ গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে জালাল উদ্দিন, জিআর মামলা নং-১১৩/২৬ মূলে করিমপুর গ্রামের শেখ আব্দুল মজিদের ছেলে শেখ দুলু মিয়া, থানার জিডি নং-৯৭৭ মূলে পাইকপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে ইসলাম সরকার এবং একই গ্রামের বাদশার ছেলে রুবেল হোসেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, গ্রেপ্তারকৃত ছয় আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। অভিযান শেষে তাদের (২২ আগস্ট) শনিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ক্ষেতলালে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে। এ সময় অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সিআর মামলা নং-১১২/২৫ মূলে উপজেলার মামাদপুর চৈতাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ফজলুর রহমান, জিআর মামলা নং-১০২/২৫ মূলে উত্তর বস্তা (ছোট বস্তা) গ্রামের দুলাল মণ্ডলের ছেলে সুমন মণ্ডল, এফআইআর/১৬ মূলে পৌর এলাকার শাখারুন্জ গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে জালাল উদ্দিন, জিআর মামলা নং-১১৩/২৬ মূলে করিমপুর গ্রামের শেখ আব্দুল মজিদের ছেলে শেখ দুলু মিয়া, থানার জিডি নং-৯৭৭ মূলে পাইকপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে ইসলাম সরকার এবং একই গ্রামের বাদশার ছেলে রুবেল হোসেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, গ্রেপ্তারকৃত ছয় আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। অভিযান শেষে তাদের (২২ আগস্ট) শনিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত