জয়পুরহাটে বাংলাদেশ স্কাউটসের ‘মেসেঞ্জার অব পিস’ (শান্তির দূত) উদ্যোগের আওতায় স্কাউট ও রোভার স্কাউটদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা স্কাউটস ও জয়পুরহাট জেলা রোভারের আয়োজনে জয়পুরহাট স্কাউট ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব, মেসেঞ্জার অব পিসের বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক, এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক উপকমিটির সদস্য এবং বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপকমিশনার মো. হারুন-অর-রশিদ, পিআরএস, এলটি।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের ঢাকা অঞ্চলের সম্পাদক মো. আতাউর রহমান, এলটি এবং বাংলাদেশ স্কাউটসের সাবেক উপকমিশনার মো. জিয়াউল হুদা হিমেল, এএলটি বক্তব্য দেন।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা স্কাউটসের সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, যুগ্ম সম্পাদক মেসবাউল ইসলাম, জয়পুরহাট জেলা রোভারের সম্পাদক আজিজার রহমান, যুগ্ম সম্পাদক সালেহুর রহমান সজীব, জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি রাকিবুল হাসান, সহকারী কমিশনার সুজন কর্মকারসহ জেলার বিভিন্ন ইউনিটের স্কাউট ও রোভার স্কাউটরা।
সভায় মেসেঞ্জার অব পিস কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় স্কাউটদের ভূমিকা এবং সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায় তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন