জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাতে সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমি চত্বরে এই আয়োজনটি করা হয়। সেখানে উৎসবমুখর এই আনুষ্ঠানে স্টার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচিতদের দায়িত্বগ্রহণ ও পরিচয় করিয়ে দেওয়া হয়।

সান্দিড়া স্টার ক্লাবের নতুন কমিটির সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, শ্রমিক নেতা মকবুল হোসেন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান ও ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদার প্রমুখ।

অতিথিদের বক্তব্য শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির পাঁচ জন সহ সান্দিড়া গ্রামের মোট সাত জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। 

এসব শিক্ষার্থীদের হাতে সম্মননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। নবগঠিত কমিটির অভিষেক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাকে ঘিরে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আবহ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাতে সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমি চত্বরে এই আয়োজনটি করা হয়। সেখানে উৎসবমুখর এই আনুষ্ঠানে স্টার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচিতদের দায়িত্বগ্রহণ ও পরিচয় করিয়ে দেওয়া হয়।

সান্দিড়া স্টার ক্লাবের নতুন কমিটির সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, শ্রমিক নেতা মকবুল হোসেন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান ও ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদার প্রমুখ।

অতিথিদের বক্তব্য শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির পাঁচ জন সহ সান্দিড়া গ্রামের মোট সাত জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। 

এসব শিক্ষার্থীদের হাতে সম্মননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। নবগঠিত কমিটির অভিষেক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাকে ঘিরে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আবহ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত