নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাটকালুপাড়া- কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বান্দাইখাড়ায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয় ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নওগাঁ'র বাস্তবায়নে ২ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভবনটি নির্মিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম,হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম-সম্পাদক মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি'র সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন