জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জমি দখলের অভিযোগে ধান নষ্ট, বসতবাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে রোপণ করা ধান নষ্ট, বসতবাড়িতে ভাঙচুর, বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার গণেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. মোকসেদ আলী বাদী হয়ে মো. শাহাদত হোসেন, মো. আবু রশিদ, মো. জিয়াউর রহমান, মো. কফিল উদ্দীন, মো. নাজিমুদ্দীন, মো. শামীম হোসেন, মো. আলামিন, মো. শুকুর আলী, মো. হিমেল, মো. ফজের আলী ও মো. তহির উদ্দীনসহ ১১ জনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে মোকসেদ আলী বলেন, পৈতৃক সূত্রে পাওয়া জমিতে ধান রোপণ করে পরিচর্যা করে আসছিলেন তিনি। গত ১৬ আগস্ট বিকেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জমিতে প্রবেশ করে রোপণ করা ধান নষ্ট করেন। 

বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর এবং বাঁশ দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ারও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিষয়টি নিয়ে থানায় অভিযোগের পর আগামী বুধবার উভয় পক্ষকে নিয়ে বসার কথা থাকলেও এর আগেই অভিযুক্তরা ফের হামলা ও ভাঙচুর করেন।

তবে অভিযোগ অস্বীকার করে আবু রশিদ বলেন, ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। কিছুদিন আগে মোকসেদ গং জমিটি দখল করে ধান রোপণ করেন। পরে তাঁরা ওই ধান তুলে পুনরায় ধান রোপণ করেন। এ সময় মোকসেদ গং বাধা দিলে তাঁদের পক্ষের লোকজন ধাওয়া করে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জমি দখলের অভিযোগে ধান নষ্ট, বসতবাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত