আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডল ও আপন ছোট ভাই প্রভাষক ওবায়দুর রহমান আলমের একই মঞ্চে ব্যতিক্রমী নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ শে আগস্ট) সোমবার বিকেলে আওলাই ইউনিয়নের শিরট্টি বাজারের শিরট্টি দাখিল মাদ্রাসা মাঠে এক নির্বাচনী প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন শিরট্টি কলেজের সাবেক শিক্ষক এ কে এম তহিদুল আলম জুয়েল। ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,চেয়ারম্যান পদপ্রার্থী ও আওলাই ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডলের ছোট ভাই অপর চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক ওবায়দুর রহমান আলম। চেয়ারম্যান প্রার্থী দুই ভাই বলেন, আমরা দুই ভাই নিবেদিত প্রাণ।ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি।।দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব। দুই ভাইয়ের এমন গভীর সম্পর্ক দেখে সভাস্থলে উপস্থিত অনেকেই তাদের সাধুবাদ জানান।
আরো বক্তব্য রাখেন,,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস এম মাসুম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রার্থী উম্মত আলী হিম্মত, জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড: ইমতিয়াজ ইনান, ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সিদ্দিক মাস্টার, ৩ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ও উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা খানম প্রমূখ।
এই অনুষ্ঠানে গ্রামের যুবসমাজ থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের প্রায় ৩ হাজারের অধিক নেতাকর্মী, ও সমর্থকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন