জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে কারাদন্ড

ছবি : প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে গভীর রাতে মাদকসেবন ও গ্রামের শান্তি বিনষ্টের অভিযোগে দুই মাদকসেবীকে কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়েছে। জনগণের ডাকে সাড়া দিয়ে মধ্যরাতে গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এই ভুমিকার ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী। 

গত ৩০ আগস্ট দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জাহানপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর গ্রামের আজাদ হোসেন ও বেনীদুয়ার এলাকার রকিবুল ইসলাম মাদকসেবন করে প্রায়ই গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। 

গতকাল অভিযোগ পেয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান এবং এসআই প্রণয়ের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিকভাবে সহযোগিতায় তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ ঘটনাস্থলে ছুটে গিয়ে মাদকসেবী আজাদকে ৪ মাস ও রকিবুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। 

এ সময় তাদের ৫শত টাকা করে জরিমানাও করা হয়। প্রশাসন ও পুলিশের এমন রাত্রীকালীন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসন জানায়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে কারাদন্ড

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে গভীর রাতে মাদকসেবন ও গ্রামের শান্তি বিনষ্টের অভিযোগে দুই মাদকসেবীকে কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়েছে। জনগণের ডাকে সাড়া দিয়ে মধ্যরাতে গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এই ভুমিকার ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী। 

গত ৩০ আগস্ট দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জাহানপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর গ্রামের আজাদ হোসেন ও বেনীদুয়ার এলাকার রকিবুল ইসলাম মাদকসেবন করে প্রায়ই গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। 

গতকাল অভিযোগ পেয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান এবং এসআই প্রণয়ের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিকভাবে সহযোগিতায় তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ ঘটনাস্থলে ছুটে গিয়ে মাদকসেবী আজাদকে ৪ মাস ও রকিবুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। 

এ সময় তাদের ৫শত টাকা করে জরিমানাও করা হয়। প্রশাসন ও পুলিশের এমন রাত্রীকালীন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসন জানায়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত