বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে হিলি পৌর শহরের দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের আদর্শ, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তারা।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন