জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহারোলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কাহারোল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা.শামীমা পারভীন রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হুসেন আলী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সেলিম আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কাহারোলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কাহারোল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা.শামীমা পারভীন রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হুসেন আলী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সেলিম আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত