জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহালুতে অসহায় দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ

ছবি : প্রতিনিধি

মঙ্গলবার বগুড়ার কাহালুতে অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

কাহালু উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ নগদ অর্থের চেক তুলে দেন  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

 কাহালু উপজেলা নির্বাহী অফিসার, কাহালু থানার অফিসার ইনচার্জ, কাহালু উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সহায়তা গ্রহণকারী পরিবারের সদস্যরা।

এ অনুষ্ঠানে বক্তারা বলেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সহায়তার মাধ্যমে নিজেদের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা হলেও সহায়তা পাবে বলে তারা মনে করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে অসহায় দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মঙ্গলবার বগুড়ার কাহালুতে অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

কাহালু উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ নগদ অর্থের চেক তুলে দেন  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

 কাহালু উপজেলা নির্বাহী অফিসার, কাহালু থানার অফিসার ইনচার্জ, কাহালু উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সহায়তা গ্রহণকারী পরিবারের সদস্যরা।

এ অনুষ্ঠানে বক্তারা বলেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সহায়তার মাধ্যমে নিজেদের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা হলেও সহায়তা পাবে বলে তারা মনে করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত