জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নৌপথে কান্তজীউ-রুক্মিণী, তীরে হাজারো ভক্ত,ঢেপা নদীতে নৌকাডুবি,নিখোঁজ ১

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির থেকে নৌপথে দিনাজপুর রাজবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছেন কান্তজীউ-রুক্মিণী যুগলবিগ্রহ।

প্রায় তিনশ বছরের চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমীর এক-দুই দিন আগে কান্তজীউ মন্দির থেকে যুগলবিগ্রহকে দিনাজপুর রাজবাড়ীতে নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে মন্দিরে পূজা-অর্চনা শেষে বিশেষ আয়োজনে নৌকাযোগে নদীপথে রাজবাড়ীর উদ্দেশে যাত্রা শুরু করে কান্তজীউ-রুক্মিণী যুগলবিগ্রহ।

বিগ্রহ বহনকারী নৌকা নদীপথে এগিয়ে যাওয়ার সময় ঢেপা নদীর দুই তীরে ভিড় করেন হাজার হাজার ভক্ত। একনজর যুগলবিগ্রহ দর্শন ও পূজা-অর্চনার জন্য নদীর পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

তবে এই আনন্দের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। ভক্তদের দেওয়া বিভিন্ন ফলমূল ও সামগ্রী বহনকারী একটি নৌকা কাহারোল উপজেলার মাকেলা শাহার ঘাট এলাকায় ঢেপা নদীতে ডুবে যায়। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে।

একদিকে শত বছরের ঐতিহ্যবাহী কান্তজীউ-রুক্মিণী যুগলবিগ্রহের নৌযাত্রাকে ঘিরে হাজারো ভক্তের আবেগ ও উৎসবের আমেজ, অন্যদিকে নদীতে নৌকাডুবির ঘটনায় নেমে এসেছে উদ্বেগ। নিখোঁজ ব্যক্তির উদ্ধারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নৌপথে কান্তজীউ-রুক্মিণী, তীরে হাজারো ভক্ত,ঢেপা নদীতে নৌকাডুবি,নিখোঁজ ১

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির থেকে নৌপথে দিনাজপুর রাজবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছেন কান্তজীউ-রুক্মিণী যুগলবিগ্রহ।

প্রায় তিনশ বছরের চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমীর এক-দুই দিন আগে কান্তজীউ মন্দির থেকে যুগলবিগ্রহকে দিনাজপুর রাজবাড়ীতে নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে মন্দিরে পূজা-অর্চনা শেষে বিশেষ আয়োজনে নৌকাযোগে নদীপথে রাজবাড়ীর উদ্দেশে যাত্রা শুরু করে কান্তজীউ-রুক্মিণী যুগলবিগ্রহ।

বিগ্রহ বহনকারী নৌকা নদীপথে এগিয়ে যাওয়ার সময় ঢেপা নদীর দুই তীরে ভিড় করেন হাজার হাজার ভক্ত। একনজর যুগলবিগ্রহ দর্শন ও পূজা-অর্চনার জন্য নদীর পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

তবে এই আনন্দের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। ভক্তদের দেওয়া বিভিন্ন ফলমূল ও সামগ্রী বহনকারী একটি নৌকা কাহারোল উপজেলার মাকেলা শাহার ঘাট এলাকায় ঢেপা নদীতে ডুবে যায়। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে।

একদিকে শত বছরের ঐতিহ্যবাহী কান্তজীউ-রুক্মিণী যুগলবিগ্রহের নৌযাত্রাকে ঘিরে হাজারো ভক্তের আবেগ ও উৎসবের আমেজ, অন্যদিকে নদীতে নৌকাডুবির ঘটনায় নেমে এসেছে উদ্বেগ। নিখোঁজ ব্যক্তির উদ্ধারে অভিযান চলছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত