জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

ছবি : প্রতিনিধি

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে দিন ব্যাপী নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩১ আগস্ট ২০২৬ তারিখে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত সচেতনামূলক কর্মশালার আয়োজন করা হয়। এতে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুবদলের ৫ জন ও নারী দল থেকে ২ জন সহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণের সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুই জন নারী সদস্য মোছাঃ সাবিনা খাতুন ও সুদীপ্তা রানী মন্ডল। আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের  সকল কর্মীবৃন্দ প্রমূখ।

কর্মশালার বিভিন্ন সেশনে জেন্ডার, জেন্ডার সমতা, নারীর অধিকার, পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়া এবং সামাজিক ও পারিবারিকভাবে নারীদের প্রতি স্বামীদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

উপস্থিত বক্তা হিসেবে মোছাঃ সাবিনা খাতুন জেন্ডার, জেন্ডার সমতা ও তার এগিয়ে যাওয়ার পিছনে স্বামীর ভূমিকা নিয়ে তুলে ধরেন।

সুদীপ্তা রানী মন্ডল নারীদের অধিকার, পিছিয়ে পড়া মানুষের অধিকার ও তার নেতৃত্ব দেওয়ার পিছনে তার স্বামী শ্বশুর-শাশুড়ি ও সমাজের ভূমিকা, প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয় তুলে ধরেন।

অংশগ্রহণকারী শিমুল হাসান বলেন, স্ত্রীর সাথে আগে ভুল বোঝাবুঝি হতো, এখানে এসে বিষয়গুলো সম্পর্কে স্পস্ট ধারণা বাড়ল।

আমিনুল ইসলাম বলেন যে, তার স্ত্রী এই প্রকল্পের সাথে যুক্ত আছেন। তিনি প্রায়ই এখানকার মিটিংয়ে অংশগ্রহণ করেন। আমি এই প্রকল্পের কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত