জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

প্রতিষ্ঠাবার্ষিকীতে নদীতে পোনামাছ ছাড়ল জয়পুরহাট বিএনপি

ছবি- প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে পোনামাছ অবমুক্ত করেছে জেলা বিএনপি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মাছের বংশবৃদ্ধির লক্ষে ছোট যমুনা নদীতে পোনামাছ অবমুক্ত করে দলটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের ঐতিহ্যবাহী ছোট যমুনা নদীর বারো শিবালয় মন্দির ঘাটে জেলা বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নদীর পানিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতি ও আকারের পোনামাছ অবমুক্ত করেন।

পোনামাছ অবমুক্তকরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাব। আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশ ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে এবং সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে নদী-নালা ও জলাশয়ে দেশীয় মাছের অভাব দূর করা প্রয়োজন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে নদীতে পোনামাছ ছাড়ল জয়পুরহাট বিএনপি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে পোনামাছ অবমুক্ত করেছে জেলা বিএনপি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মাছের বংশবৃদ্ধির লক্ষে ছোট যমুনা নদীতে পোনামাছ অবমুক্ত করে দলটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের ঐতিহ্যবাহী ছোট যমুনা নদীর বারো শিবালয় মন্দির ঘাটে জেলা বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নদীর পানিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতি ও আকারের পোনামাছ অবমুক্ত করেন।

পোনামাছ অবমুক্তকরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাব। আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশ ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে এবং সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে নদী-নালা ও জলাশয়ে দেশীয় মাছের অভাব দূর করা প্রয়োজন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত