নওগাঁর বদলগাছীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে বদলগাছী কেন্দ্রীয় মন্দিরে আয়োজন করা হয় গীতা পাঠ, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও বর্ণাঢ্য শোভাযাত্রার। দিনব্যাপী আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানের শুরুতে ছোট ছোট ছেলে-মেয়েদের কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। বদলগাছী জন্মাষ্টমী পালন কমিটির আহ্বায়ক শ্রী জিতেন্দ্রনাথ মন্ডল উপস্থিত সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা সমাজে শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় আমাদের অনুপ্রেরণা যোগায়। সকল ধর্মের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যমুনা নদীসংলগ্ন কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অংশ নেন।শোভাযাত্রাকে ঘিরে পুরো উপজেলা সদর উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, মন্দির কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সকল মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন