জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে কৃষ্ণের বাল্যরূপ আর রাধা সাজে শিশুদের অংশগ্রহণে জমজমাট জন্মাষ্টমী ‎

ছবি- প্রতিনিধি

কেউ মাথায় মুকুট পরে হাতে বাঁশি নিয়ে সেজেছে ছোট্ট কৃষ্ণ, আবার কেউ বর্ণিল পোশাকে রাধার সাজে।  ধর্মীয় প্রতীক, ভজন-কীর্তন আর উৎসবের আমেজ সব মিলিয়ে জন্মাষ্টমীর আনন্দে মুখর হয়ে ওঠে জয়পুরহাটের আক্কেলপুর।

‎শ্রীকৃষ্ণের জন্মতিথি ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) নবাবগঞ্জ ঘাট দেবস্থান ও কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে  গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আক্কেলপুর উপজেলা শাখা  এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে  হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও কিশোর-কিশোরী অংশ নেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আক্কেলপুর উপজেলা শাখার সদস্য সচিব রতন কুমার শীলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ ঘাট দেবস্থান ও কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বাবু শিতল কুমার দাস।

‎বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাজুড়ে ছিল ধর্মীয় সংগীত, ভজন ও কীর্তন। অংশগ্রহণকারীদের আনন্দ-উচ্ছ্বাসে আক্কেলপুরের বিভিন্ন এলাকা উৎসবের আবহে মুখর হয়ে ওঠে।

‎শোভাযাত্রায় শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কেউ ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপে, আবার কেউ রাধা-কৃষ্ণের সাজে অংশ নেয়। তাদের বাহারি পোশাক ও আকর্ষণীয় সাজসজ্জা শোভাযাত্রায় যোগ করে বাড়তি মাত্রা।

‎আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল,  পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম পল্টু, সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, উপজেলা বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু, বিএনপি নেতা রফিকুল ইসলাম চপলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎এ ছাড়া উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের  জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিতীশ কুমার মণ্ডল, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলা শাখার সভাপতি কৃষ্ণ পান্ডে,  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, হিন্দু যুব পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট  উপজেলা শাখার আহ্বায়ক সজল কুমার মহন্তসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। সমাজে অন্যায়, অসত্য ও অমানবিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে মানবতা ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণ করা প্রয়োজন।

‎আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অপরদিকে, শ্রী শ্রী গোপীনাথ ঠাকুর জীউ মন্দিরের আয়োজনে সেবাইত বাবু রণেন্দ্র কৃষ্ণ প্রিয়ার নেতৃত্বে পৃথক একটি মাঙ্গলিক শোভাযাত্রা বের করা হয়। এটি গোপীনাথপুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

‎এ ছাড়াও জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে পূজা, ভোগরাগ, কীর্তন, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, প্রার্থনা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে কৃষ্ণের বাল্যরূপ আর রাধা সাজে শিশুদের অংশগ্রহণে জমজমাট জন্মাষ্টমী ‎

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত