জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতায় দোয়ার আহ্বান বিএনপি নেতার

ছবি : প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুল বারীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানিয়েছেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান।

শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় প্রতিমন্ত্রীর দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনা করা প্রয়োজন।

খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, আমাদের প্রিয় মানুষ ও জননেতার এই অসুস্থতায় আমরা গভীরভাবে চিন্তিত। আসুন, আমরা সকল রাজনৈতিক মতপার্থক্য ভুলে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনা করি।

তিনি ক্ষেতলাল উপজেলার মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীর সুস্থতা ও আশু আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের জন্য উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানান।

বিএনপির এই নেতা আরও বলেন, প্রতিমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরসহ জয়পুরহাটবাসীর সেবা ও এলাকার কল্যাণে কাজ করবেন এটাই তাঁর প্রত্যাশা। এ জন্য মহান আল্লাহর বিশেষ রহমত এবং সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া কামনা করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার সকালে জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতায় দোয়ার আহ্বান বিএনপি নেতার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুল বারীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানিয়েছেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান।

শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় প্রতিমন্ত্রীর দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনা করা প্রয়োজন।

খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, আমাদের প্রিয় মানুষ ও জননেতার এই অসুস্থতায় আমরা গভীরভাবে চিন্তিত। আসুন, আমরা সকল রাজনৈতিক মতপার্থক্য ভুলে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনা করি।

তিনি ক্ষেতলাল উপজেলার মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীর সুস্থতা ও আশু আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের জন্য উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানান।

বিএনপির এই নেতা আরও বলেন, প্রতিমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরসহ জয়পুরহাটবাসীর সেবা ও এলাকার কল্যাণে কাজ করবেন এটাই তাঁর প্রত্যাশা। এ জন্য মহান আল্লাহর বিশেষ রহমত এবং সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া কামনা করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার সকালে জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত