জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

টানা ৬ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ছবি- প্রতিনিধি

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর টানা ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ভারতের হিলি স্থলবন্দর পিছিয়ে পড়ায় সেখানকার অনেক ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। 

এ অবস্থায় ব্যবসায়ীদের একটি অংশ অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর ফলে গত ছয় দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ ছিল।

পরে ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাস পাওয়ার পর ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার দুপুর ১২টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হয়।

বন্দর সূত্রে জানা গেছে, কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করছে। একই সঙ্গে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ট্রাক হিলি স্থলবন্দরে আসছে। বন্দরে পণ্য খালাসের পর দেশীয় ট্রাকে করে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। শনিবারও যাত্রী পারাপার নির্বিঘ্ন ও স্বাভাবিকভাবে চলছে।

বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্থলবন্দরের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমে গতি ফিরবে এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

টানা ৬ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত