জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহীতে বিএনপি নেতার ওপর হামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে বিএনপি নেতা ও মাদকবিরোধী কমিটির এক নেতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টার মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সাইফুল আলম ড্যানিকে ঢাকায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা এলপিজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫ রাজশাহীর একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১ উত্তর ঢাকার সিপিসি-১-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মথুর ডাঙ্গা (সুজানগর) মিতালী ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ব্যক্তি হলেন মো. জাহিদ হাসান (৪৮)। তিনি রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড মাদকবিরোধী অভিযান কমিটির প্রধান উপদেষ্টা এবং শাহ মখদুম থানা বিএনপির সহসভাপতি। তাঁর বাড়ি বোয়ালিয়া থানার সুজানগর এলাকায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিজ এলাকায় বিভিন্ন সময়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করায় পূর্বশত্রুতার জেরে মো. সাইফুল আলম ড্যানিসহ সাতজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহিদ হাসানের ওপর হামলা করেন। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত জাহিদ হাসানের স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন। গত ৮ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ১০। এতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসআরবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল আলম ড্যানি মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে বাহিনীটি। পরে তাঁকে ডিএমপির বিমানবন্দর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মাদক, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, অস্ত্রধারী অপরাধীসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাজশাহীতে বিএনপি নেতার ওপর হামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত