আগামী ১২ই সেপ্টেম্বর জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আজ ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে আম-কুলা-কলসি পরিষদের উদ্যোগে এক বিশাল নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন,হানিফ কাউন্টারের ম্যানেজার মোঃ রেজাউল করিম। মটর শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ সাজু আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী উদীয়মান তরুণ ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,আম-কুলা-কলস পরিষদের আম মার্কার সভাপতি পদপ্রার্থী মোঃ হেলাল উদ্দিন,কলস মার্কার কার্যকরী সভাপতি পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন ও কুলা মার্কার সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মর্তুজা শিপলু। বিশেষ অতিথি ছিলেন,পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন ও সাবেক যুবদল নেতা লিয়াকত আলী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,মাহি পরিবহনের ড্রাইভার জিয়াউর রহমান জিয়া,চেইন মাস্টার সাজেদুর রহমান সাজু, এস আর ট্রাভেল্সের ড্রাইভার মাহবুব আলম, সিএনজি ড্রাইভার ছানোয়ার হোসেন,জেলা মোটর শ্রমিক সদস্য আবু সাঈদ, বাসড্রাইভার ফারুক হোসেন,শ্যামলী পরিবহনের ড্রাইভার উজ্জ্বল হোসেন,সাবেক প্রতিষ্ঠাতা সদস্য নেপাল সিং ও জেলা শ্যামলী পরিবহনের ম্যানেজার বীরেন দা প্রমূখ।
এই কর্মী সমাবেশে প্রায় ১ হাজারের অধিক মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ১২ই সেপ্টেম্বর জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার লক্ষ্যে সতর্ক থেকে আম কুলা কলস পরিষদের বিজয়কে ছিনিয়ে আনতে সকল ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন