জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

শিক্ষার আলোয় ৪৮ বছর, ঐতিহ্য ধরে রেখেছে মান্দার চক হরিনারায়ন দাখিল মাদ্রাসা

ছবি- প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের চক হরিনারায়ন গ্রামে অবস্থিত ঐতিহাসিক চক হরিনারায়ন দাখিল মাদ্রাসা। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪৮ বছর ধরে অবহেলিত ও প্রান্তিক অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে প্রতিষ্ঠানটি। 

পরবর্তীতে ১৯৮০ সালে এটি আনুষ্ঠানিকভাবে সুপ্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালে এমপিওভুক্তি লাভ করে। তবে দীর্ঘ চার দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও আজ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে গড়ে ওঠেনি কোনো সরকারি স্থায়ী ভবন বা আধুনিক অবকাঠামো।

ফলাফলের দিক থেকে টানা কয়েক বছর ধরে ঈর্ষণীয় সাফল্য বজায় রাখলেও, সঠিক ও পরিবেশসম্মত শিক্ষা পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে এখানকার শিক্ষার্থীরা। বর্তমানে জরাজীর্ণ ও অতি পুরোনো একটি ভবনে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে শিক্ষাদান কার্যক্রম। সরেজমিনে দেখা যায়, ভবনের দেয়ালের ইটগুলো নষ্ট হয়ে খসে পড়ছে। ভাঙা জানালার ফাঁক দিয়ে বাতাস ও পানি ঠেকাতে কাঠ দিয়ে কোনোমতে আটকে রাখা হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তার চেয়ে নিচু হওয়ায় একমাত্র খেলার মাঠটি হাঁটু সমান কাদা-পানিতে ভেসে যায়, যা শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলের একদম অনুপযোগী।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল মান্নান জানান, দীর্ঘ ৪৮ বছর ধরে সরকারি নিয়মকানুন মেনে অত্যন্ত দক্ষতার সাথে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। তবে দূরবর্তী ও দুর্গম চরাঞ্চলে অবস্থিত হওয়ায় আজ পর্যন্ত কোনো সরকারি ভবন বরাদ্দ পায়নি প্রতিষ্ঠানটি। ভগ্নদশা ভবনে বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে।

অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা ও জরাজীর্ণ পরিবেশ সত্ত্বেও ২০২৬ সালের দাখিল ও কারিগরি পরীক্ষায় আশাব্যাঞ্জক ফলাফল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। চলতি ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ২২ জন অংশ নিয়ে ৯ জন কৃতকার্য হয়েছে। অন্যদিকে, মাদ্রাসার কারিগরি বিভাগ থেকে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ২ জন শিক্ষার্থী মেধা তালিকার সর্বোচ্চ ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ার গৌরব অর্জন করেছে।

অবকাঠামোগত সুনির্দিষ্ট উন্নয়ন পেলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে বলে বিশ্বাস করেন শিক্ষক ও অভিভাবকেরা। অবহেলিত এ অঞ্চলের শিক্ষার মান সমুন্নত রাখতে অতি দ্রুত একটি আধুনিক বহুতল ভবন নির্মাণ এবং মাটি ভরাট করে মাদ্রাসার মাঠটি খেলার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শিক্ষার আলোয় ৪৮ বছর, ঐতিহ্য ধরে রেখেছে মান্দার চক হরিনারায়ন দাখিল মাদ্রাসা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত