জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

লাখাইয়ে মুরগির খোয়ারের মাটির নিচে মাদকের ভান্ডার

ছবি- প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে বসতবাড়িতে অভিযান চালিয়ে মুরগির খোঁয়াড়ের মাটির নিচে লুকিয়ে রাখা ১২২ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। এ সময় ৪৫০ গ্রাম গাঁজাসহ সালেহা বেগম ওরফে আবুনী (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সালেহা বেগম উপজেলার তেঘরিয়া উত্তর গ্রামের বাসিন্দা। তিনি বাচ্চু মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মানিক সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে সালেহা বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মুরগির খোঁয়াড়ের মাটি খুঁড়ে একটি ডিব্বা উদ্ধার করা হয়। পরে ডিব্বাটি খুলে তল্লাশি চালালে এর ভেতর থেকে ১২২ পুরিয়া গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৪৫০ গ্রাম।

এস আই মানিক সাহা জানান, মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সালেহা বেগমকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির মুরগির খোঁয়াড়ের মাটির নিচে গাঁজা লুকিয়ে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের অভিযানে মাটি খুঁড়ে মাদক উদ্ধারের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা চলছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংরক্ষণ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

লাখাইয়ে মুরগির খোয়ারের মাটির নিচে মাদকের ভান্ডার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে বসতবাড়িতে অভিযান চালিয়ে মুরগির খোঁয়াড়ের মাটির নিচে লুকিয়ে রাখা ১২২ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। এ সময় ৪৫০ গ্রাম গাঁজাসহ সালেহা বেগম ওরফে আবুনী (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সালেহা বেগম উপজেলার তেঘরিয়া উত্তর গ্রামের বাসিন্দা। তিনি বাচ্চু মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মানিক সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে সালেহা বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মুরগির খোঁয়াড়ের মাটি খুঁড়ে একটি ডিব্বা উদ্ধার করা হয়। পরে ডিব্বাটি খুলে তল্লাশি চালালে এর ভেতর থেকে ১২২ পুরিয়া গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৪৫০ গ্রাম।

এস আই মানিক সাহা জানান, মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সালেহা বেগমকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির মুরগির খোঁয়াড়ের মাটির নিচে গাঁজা লুকিয়ে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের অভিযানে মাটি খুঁড়ে মাদক উদ্ধারের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা চলছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংরক্ষণ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত